1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

তুরস্কে অভিবাসীদের নৌকাডুবে ২১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কানাক্কালেতে অভিবাসী বহনকারী একটি রাবার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ২১জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ শিশুসহ ২১ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের জাতীয়তা এখনো জানা যায়নি।দুজনকে তুর্কি উপকূলরক্ষীরা জীবিত অবস্থায় উদ্ধার করেছে এবং অন্য দুজন সাতরে তীরে আসতে সক্ষম হয়েছে।

কানাক্কালের গভর্নর ইলহামি আকতাস আনাদোলুকে জানিয়েছেন, হেলিকপ্টার এবং বিমানের সাহায্যে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

গভর্নর জানিয়েছেন, মোট কতজন অভিবাসী নৌকায় ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com