1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৭ সেনা

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি চৌকিতে সন্ত্রাসী হামলায় দুই কর্মকর্তাসহ সাত সেনা নিহত হয়েছে। শনিবার মির আলি এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ছয় সন্ত্রাসীকে নিস্ক্রিয় করা হয়েছে। শনিবার ভোরের দিকে ছয় সন্ত্রাসীর একটি দল উত্তর ওয়াজিরিস্তান জেলার মির আলীর সাধারণ এলাকায় একটি নিরাপত্তা বাহিনীর পোস্টে হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সেনারা অনুপ্রবেশের প্রাথমিক প্রচেষ্টাকে ব্যর্থ করার সাথে সাথে সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, যার ফলে একটি ভবনের একটি অংশ ধসে পড়ে এবং পাঁচজন নিহত (শহীদ) হয়।’

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখাটি জানিয়েছে, ওই এলাকায় পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে সেনারা। আর কোনো সন্ত্রাসী ওই এলাকায় যেন লুকিয়ে থাকতে না পারে সেজন্য এই অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com