1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সুদানে দুর্ভিক্ষের কবলে পড়তে পারে ৫০ লাখ মানুষ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে আগামী মাসগুলোতে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়তে যাচ্ছে ৫০ লাখ মানুষ। জাতিসংঘ শুক্রবার সুদানের যুদ্ধরত দলগুলোর কাছে মানবিক ত্রাণ বিতরণের অনুমতির আবেদন করেছে যাতে ‘বিপর্যয়কর’ দুর্ভিক্ষ পরিস্থিতি এড়ানো যায়।

জাতিসংঘের একটি নথিতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে প্রায় বছরব্যাপী যুদ্ধ দেশটিকে ছিন্নভিন্ন করে ফেলছে। আগামী মাসগুলোতে প্রায় ৫০ লাখ সুদানিজ বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে পারে।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার প্রাক্তন ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ গত বছরের এপ্রিল থেকে কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, অবকাঠামো ধ্বংস করেছে এবং অর্থনীতিকে পঙ্গু করেছে। দেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে যাওয়ার সাথে সাথে ভয়াবহ মানবিক সংকট এবং তীব্র খাদ্য ঘাটতি পরিস্থিতি মোকাবিলা করছে।

প্রসঙ্গত, প্রায় এক কোটি ৮০ লাখ সুদানি ইতিমধ্যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে।

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস নিরাপত্তা পরিষদে একটি চিঠিতে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আগামী মাসে প্রায় ৫০ লাখ মানুষ মানুষ দেশের কিছু অংশে বিপর্যয়কর খাদ্য নিরাপত্তাহীনতায় পতিত হতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com