1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ভারতে গিয়ে পাসপোর্ট হারিয়ে গেলে করণীয়

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা কিংবা অন্য যেকোন কারণে ভারতে গিয়ে পাসপোর্ট হারিয়ে ফেললে বিপদ! পাসপোর্ট হারিয়ে গেলে সঠিক উপায়ে দেশে ফেরার জন্য আপনাকে কয়েকটি কাজ করতে হবে। এগুলো ঠিকঠাক করতে না পারলে আপনি দেশে ফেরার অনুমতি পাবেন না।

পাসপোর্ট হারালে কী করতে হবে জেনে নিন:

আপনার প্রথম কাজ হচ্ছে লোকাল থানায় একটি জিডি করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য।

এরপরে আপনি বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ায় অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নেবেন। FRRO যেদিন একজিট এর তারিখ নির্ধারণ করবে ঠিক ওই দিন আপনাকে দেশে ফিরতে হবে।

এক্সিট পারমিটের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সেজন্য লাগবে হারানো পাসপোর্টের ফটোকপি, হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি, কয়েক কপি ছবি, জিডি কপি। আরও লাগবে C Form/সি ফর্ম ।

আপনি যদি C Form ছাড়া আবেদন করতে যান, তাহলে আপনাকে ফেরত আসতে হবে। C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।

আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন। সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করতে পারবেন।

আবেদন সম্পন্ন করে FRRO অফিসে গিয়ে আপনার সমস্যার কথা জানাতে পারবেন। এরপরে একদিন বা দুইদিনের মধ্যেই এক্সিট পারমিট পেলে তাদের দেওয়া নির্ধারিত তারিখে দেশে চলে আসতে পারবেন।

তথ্যসূত্র: ইণ্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com