1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

মালিকপক্ষের সঙ্গে জলদস্যুদের যোগাযোগ, ২৩ নাবিক সুস্থ

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মার্চ, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশি জাহাজ জিম্মি করার আট দিন পর সোমালিয়ার জলদস্যুরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে জাহাজের মালিক কেএস আরএম গ্রুপের সাথে জলদস্যুরা যোগাযোগ করে। এই তথ্য নিশ্চিত করেছেন কেএস আরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

জলদস্যুরা যোগাযোগ করলেও তারা কোনো দাবি জানায়নি বলে জানিয়েছেন মিজানুল ইসলাম। তবে জাহাজে থাকা জিম্মি নাবিকরা সবাই সুস্থ আছে বলে তারা নিশ্চিত করেছে।

মিজানুল ইসলাম বলেন, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে। এটা ধীরে ধীরে আলোচনায় ওঠে আসবে। আমরা ২৩  নাবিককে দ্রুত ফিরিয়ে আনতে যা যা করার তার সবটুকু চেষ্টা চালাচ্ছি

প্রসঙ্গত, গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা। এর তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com