1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

গাজায় যুদ্ধ চলবে: নেতানিয়াহু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজা যুদ্ধ চলমান থাকবে বলে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল বুধবার ভিডিও কনফারেন্সে তিনি এমনটি জানান। খবর আল জাজিরার।

মার্কিন সিনেটর জন বারাসো বলেন, ‘আমরা যুদ্ধ, জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করার প্রচেষ্টার বিষয়ে তাঁকে (নেতানিয়াহু) আপডেট জিজ্ঞাসা করেছি। আমরা তাঁকে বলেছিলাম যে, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে । তিনি বলেছেন যে, তারা ঠিক এটিই করে চলেছে।’

ভিডিও কনফারেন্সে নেতানিয়াহু জানান, গাজায় এ পর্যন্ত ২৮ হাজার মানুষ নিহত হয়েছেন। এই সংখ্যাটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবের চেয়ে প্রায় ৪ হাজার কম।

নেতানিয়াহুর এই কনফারেন্সের এক সপ্তাহ আগে মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র ইহুদি রাজনীতিবিদ চাক শুমার ইসরায়েলে আগাম নির্বাচন দেওয়ার আহ্বান জানান। ওই সময় তিনি বলেন, বিশ্বব্যাপী ‘একঘরে’ হওয়ার ঝুঁকিতেও রয়েছে ইসরায়েল।

এর আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন বলেন, তিনি কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান এবং স্থল হামলা চালিয়ে যাচ্ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। এ ছাড়া হামলায় ৭২ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com