1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভ্যান থুং। বুধবার দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ ঘোষণা করেছে।

দলটি এক বিবৃতিতে বলেছে, থুং দলের নীতি ভঙ্গ করেছেন এবং কেন্দ্রীয় কমিটিতে তার পদত্যাগ গৃহীত হয়েছে। তার কর্মকাণ্ডের কারণে জনমতে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে দলের পাশাপাশি দেশ ও তার নিজেরও সুনাম ক্ষুণ্ন হয়েছে।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতিবার ভিয়েতনামের জাতীয় পরিষদের একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

আজ জাজিরার খবরে বলা হয়েছে, ভিয়েতনামে ২ বছরের মধ্যে দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে পদত্যাগ করলেন থুং। এর আগে, তার পূর্বসূরি নগুয়েন জুয়ান ফুক দুর্নীতি-বিরোধী অভিযানে বহিষ্কৃত হন।

থুংয়ের ত্রুটিগুলো কী, তা বিবৃতিতে পরিষ্কার করা হয়নি। তবে এর সঙ্গে দেশটিতে সম্প্রতি ব্যাপকভাবে শুরু করা ঘুষবিরোধী অভিযানের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দলের পক্ষ থেকে একে দুর্নীতিবিরোধী অভিযান বললেও অনেকেরই দাবি, এ অভিযান মূলত দলের অন্তর্গত দ্বন্দ্বের কারণে শুরু করা হয়েছে। ১০ বছর আগে কমিউনিস্ট পার্টির প্রাদেশিক প্রধান থাকাকালীন, থুং বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com