1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

কমানোর এক দিন পর সোনার দাম বাড়ানোর ঘোষণা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

অর্থ ও বাণিজ্য ডেস্ক : দাম কমানোর পর এক দিন না যেতেই আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার বাজুস প্রতি ভরিতে দাম বাড়িয়েছে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা। ফলে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, যা এ এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (২১ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ৩১২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৭ হাজার ৭৯৯ টাকা হবে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ১৯ মার্চ সোনার দাম কমিয়েছিল বাজুস। তা ২০ মার্চ কার্যকর হয়। ওই দাম অনুযায়ী আজ বৃহস্পতিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকায়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬ হাজার ১৪২ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৯৮৯ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com