1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বাধা উপেক্ষা করে শুক্রবার আল-আকসায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধ উপেক্ষা করে রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় এক লাখ ২০ হাজার ফিলিস্তিনি নামাজ আদায় করেছে। শুক্রবার দ্য জেরুজালেম ইসলামিক এনডোউমেন্টস ডিপার্টমেন্ট এ তথ্য জানিয়েছে।

গাজায় যুদ্ধ শুরুর পর মুসলমানদের দ্বিতীয় পবিত্র স্থান আল-আকসায় প্রবেশের ওপর আরো কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েল। মসজিদে প্রবেশের জন্য আগে থেকেই ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিধান আরোপ করা হয়েছে এবার।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মসজিদের বিভিন্ন প্রবেশদ্বারে তল্লাশি চৌকি বসানো হয়েছে। এসব চৌকিতে সশস্ত্র সেনারা অবস্থান নিচ্ছে। এছাড়া ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করতে জেরুজালেমের ওল্ড সিটির বিভিন্ন স্থানে লোহার ব্যারিকেড বসানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com