1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় ১১ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চার জন হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল। শনিবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় ৯৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের অনুগত ইসলামিক স্টেট খোরাসান এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান প্রেসিডেন্ট পুতিনকে ১১ জন গ্রেপ্তারের খবর জানিয়েছেন। এদের মধ্যে চার জন হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল।

প্রেসিডেন্ট পুতিন হামলার ঘটনায় এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য চিকিৎসাকর্মীদের নির্দেশনা দিয়েছেন পুতিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com