1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

উপজেলা ভোটে প্রার্থী মনোনয়ন কে দেবে, দলগুলোকে জানাতে বললো ইসি

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মার্চ, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আসন্ন ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ আগামী ৮ মে। এ নির্বাচনে দলগুলোর প্রার্থী কে মনোনয়ন দেবে, তার নাম ও সইয়ের বিষয়ে জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন সাংবিধানিক সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম। তফসিল ঘোষণার সাত দিনের মধ্য এ বিষয়ে জানাতে বলেছে ইসি। সে অনুযায়ী আগামী ২৮ মার্চের মধ্য ইসিকে এ বিষয়ে জানাতে হবে।

ইসি জানায়, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় নির্বাচন। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৫ এর উপবিধি (৩)(গ)(ইইই) অনুযায়ী চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সইসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের পাঠাতে বলা হলো। একই সঙ্গে ওই চিঠির অনুলিপি নির্বাচন কমিশনে পাঠাতে বলা হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে ১৫২ উপজেলায় মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। এরপর প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, ভোটগ্রহণ ৮ মে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

মোট চার ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী তিন ধাপের ভোট ২৩ ও ২৯ মে এবং ৫ জুন। দেশে মোট উপজেলা ৪৯৫টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com