1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) প্রস্তাবটি পাস হয়। এতে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সব জিম্মির শর্তহীন মুক্তির কথা বলা হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্র।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতির প্রস্তাব পাসে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেছেন। তিনি বলেছেন, প্রস্তাবের সবকিছুর সঙ্গে যুক্তরাষ্ট্র একমত নয়। তাই, আমরা ভোটদানে বিরত ছিলাম। নির্দিষ্ট কিছু সংশোধনের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে। এর মধ্যে ছিল হামাসের নিন্দা জানানোর আমাদের প্রস্তাব।

মার্কিন দূত বলেছেন, জিম্মিদের মুক্তি দেওয়া হলে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বাড়বে।

তথ্যসূত্র: আল জাজিরা অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com