1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে জাহাজের ধাক্কায় নদীতে ভেঙে পড়ল সুবিশাল সেতু

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে কন্টেইনারবাহী একটি জাহাজের ধাক্কায় চার লেনবিশিষ্ট ফ্রান্সিস স্কট কি সেতুর একাংশ ভেঙে পড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে সেতুর একটি পিলারে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় খুব কম করে হলেও ২০ জন মানুষ ও অনেকগুলো গাড়ি নদীতে পড়ে যায়। এদিকে এই ঘটনাটিকে একটি ‘মাস ক্যাসুয়ালটি ইভেন্ট’ বলে ঘোষণা করেছে বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট।

বাল্টিমোর সিটি ফায়ার ডিপার্টমেন্ট আরও জানায়, মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত দেড়টার সময় একটি পণ্যবাহী জাহাজ সেতুর একটি পিলারে ধাক্কা দিলে পুরো সেতুটাই ভেঙে নদীতে পড়ে যায়।

মাস ক্যাসুয়ালটি ইভেন্ট ঘোষণা প্রসঙ্গে জানা যায়, খুব বড় মাপের কোনও দুর্ঘটনার ক্ষেত্রেই কেবল মার্কিন কর্তৃপক্ষ এ ধরণের ঘোষণা দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com