1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

হামাসের শীর্ষনেতা ইসমাইলের ৩ ছেলে নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়াহের তিন ছেলে নিহত হয়েছে। বুধবার হামাস এবং হানিয়াহের পরিবার এ তথ্য জানিয়েছে।

হামাস জানিয়েছে, গাজার আল-শাতি ক্যাম্পে বোমা বিস্ফোরণের আগে গাড়ি চালাচ্ছিলেন ইসমাইল হানিয়াহের তিন ছেলে – হাজেম, আমির ও মোহাম্মদ। তারা তিনজনই বিস্ফোরণে নিহত হয়েছেন। হামলায় হানিয়াহের দুই নাতিও নিহত হয়েছে এবং তৃতীয় একজন আহত হয়েছে।

এ ঘটনার পর হানিয়েহ আল জাজিরা টিভিকে বলেছেন, ‘আমাদের দাবিগুলো স্পষ্ট ও সুনির্দিষ্ট এবং আমরা সেগুলোতে ছাড় দেব না। শত্রু যদি মনে করে যে  আলোচনার চূড়ান্ত পর্যায়ে আমার ছেলেদের টার্গেট করা হামাসকে তার অবস্থান পরিবর্তন করতে চাপ দেবে তবে তা ভুল।’

উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারে অবস্থানরত হানিয়েহ বলেছেন, ‘আমার ছেলেদের রক্ত আমাদের জনগণের রক্তের চেয়ে বেশি প্রিয় নয়।’

এর আগে নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় গাজায় হানিয়েহর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

হানিয়াহের বড় ছেলে ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে তার তিন ভাই নিহত হয়েছেন।

আবদেল-সালাম হানিয়েহ লিখেছেন, ‘আল্লাহর শোকর যিনি আমার ভাই, হাজেম, আমির এবং মোহাম্মদ এবং তাদের সন্তানদের শহীদ হওয়ার মাধ্যমে আমাদের সম্মানিত করেছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com