1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

সদরঘাটে এক লঞ্চকে আরেক লঞ্চের ধাক্কা, দড়ি ছিঁড়ে ৫ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
ঢাকা: রাজধানীর সদরঘাটে পন্টুনে বাঁধা দুই লঞ্চের মাঝে অন্য এক লঞ্চের ধাক্কায় দড়ি ছিঁড়ে পাঁচ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে লঞ্চে ওঠানামার দড়ি ছিঁড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

সদরঘাট নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটে। পাঁচ জন গুরুতর আহত যাত্রীকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

সদরঘাট ফায়ার সার্ভিস জানিয়েছে, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ জন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন।

ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com