1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশ ছেড়ে পালাচ্ছে মিয়ানমারের নাগরিকরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহীদের হাতে কৌশলগত সীমান্ত শহর পতনের পর শুক্রবার শত শত শরণার্থী মিয়ানমার থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিদ্রোহী বাহিনীর সঙ্গে কয়েকদিন ধরে চলা লড়াইয়ের পর প্রতিবেশী থাইল্যান্ডের সীমান্তবর্তী এক শহরকে সংযুক্ত করা সেতুর নিয়ন্ত্রণ বৃহস্পতিবার হারিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। সীমান্তবর্তী মায়াবতী শহরের ওই সেতু থেকে জান্তা বাহিনীর প্রায় ২০০ সেনা পালিয়ে গেছে।

স্থানীরা জানিয়েছেন, থাই শহর মায়ে সোটের পাশ দিয়ে বয়ে যাওয়া মোই নদীর অপর প্রান্তের শহর মিয়ানমারের মায়বতী মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা চালাতে পারে।

থাইল্যান্ডে পালিয়ে আসা মো মোয়ে থেট সান নামে এক নারী বলেন, ‘তাই আমি এখানে পালিয়ে এসেছি। তারা থাইল্যান্ডে বোমা ফেলতে পারে না।’

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, তার সরকার শরণার্থীদের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং তিনি মিয়ানমারের জান্তাকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রী বহিদ্ধা-নুকারা বলেছেন, ‘তারা আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা সহিংসতা দেখতে চাই না। আমরা তাদের প্রত্যেকের সাথে কথা বলতে চাই। তারা চাইলে আমাদের মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করতে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com