1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সিডনিতে শপিং সেন্টারে ছুরি হামলা, নিহত ৬

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির একটি ব্যস্ত শপিং সেন্টারে ছুরি হামলায় ছয় জন নিহত এবং এক শিশুসহ বেশ কয়েক জন আহত হয়েছে। শনিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিডনি পুলিশ।

অজ্ঞাতপরিচয় হামলাকারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। কী কারণে সে হামলা চালিয়েছিল তা এখনও জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন মল কমপ্লেক্সে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় শনিবার বিকেলে শপিং মলটিতে ক্রেতাদের ব্যাপক ভীড় ছিল।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, সিডনি অঞ্চলজুড়ে অন্তত আটজন রোগীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাদের মধ্যে ‘এই পর্যায়ে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com