1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ৯ জনকে গুলি করে হত্যা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানে বাস থেকে নামিয়ে ৯ জনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

ধারণা করা হচ্ছে, বেলুচিস্তানের সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ ঘটনা ঘটিয়েছে।

ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ মুসাখেল ডন ডটকমকে বলেন, ‘১০-১২ জন বন্দুকধারী নোশকির কাছে সুলতান চরহাইয়ের কাছাকাছি কোয়েটা-তাফতান মহাসড়ক অবরোধ করে এবং একটি বাস থেকে ৯ যাত্রীকে অপহরণ করে।’

তিনি জানান, বন্দুকধারীরা তাফতানগামী বাস থেকে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে এবং তাদের অপহরণ করে। পরে তাদের গুলি করে হত্যা করা হয়।

মুসাখেল বলেন, অপহৃত যাত্রীদের মৃতদেহ দেড় ঘণ্টা পর কাছের একটি সেতুর নিচে পাওয়া যায়। তাদের জিনিসপত্র নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com