1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, ‘তীব্র বৃষ্টির কারণে দক্ষিণ সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলের দুটি গ্রামে ভূমিধস হয়েছে, এতে ১৪ জন নিহত হয়েছে এবং চারটি বাড়ি ধ্বংস হয়েছে।’

নিখোঁজ বাসিন্দাদের জন্য অনুসন্ধান ও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত বলে জানিয়েছেন তিনি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত দুইজন নিখোঁজ রয়েছে।

সংস্থার মুখপাত্র জানান, খারাপ আবহাওয়া এবং ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তার ক্ষতির কারণে জরুরি উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। দুর্গত এলাকায় অ্যাম্বুলেন্স প্রবেশ মুশকিল হয়ে পড়েছে।

প্রসঙ্গত, গত মাসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। ওই সময় প্রবল বৃষ্টিতে শত শত বাড়িঘর ধ্বংস হয় এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com