1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত হয়েছে। আগামী শনিবার (২০ এপ্রিল) তার ঢাকায় আসার কথা ছিল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।তবে, কী কারণে বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত হয়েছে, এ বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

কূটনৈতিক সূত্র বলছে, ভারতে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে। সাতটি ধাপের এ নির্বচন চলবে ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোট গণনা করা হবে। প্রাক-নির্বাচনি জরিপ অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট আবারো জিততে পারে।

বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফরে ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্কের সার্বিক দিক নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকসহ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) ভারত সফর অবশ্যই হবে। তবে, এটি ভারতের নির্বাচনের পর হবে।’ তবে, এ সফর ঠিক কবে হবে, তা নিয়ে সরকারি পর্যায়ে এখনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। সে সময় ভারত ও বাংলাদেশের সম্পর্ক অব্যাহতভাবে জোরদার করার আশা প্রকাশ করেন তিনি।

আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ভারতের প্রধানমন্ত্রী তার শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশীয় ও বিমসটেক দেশের নেতাদের আমন্ত্রণ জানাবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com