1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইরানে পাল্টা হামলা করলো ইসরায়েল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির ইসফাহান শহরে বিস্ফোরণের খবর দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটির ইসফাহান শহরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বেশ কয়েকটি শহরের বিমান ওঠা-নামার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।তাছাড়া সিরিয়া ও ইরাক থেকেও বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

এর আগে গত শনিবার ইরান ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর কড়া জবাব দেয়ার হুঁশিয়ার দিয়েছিল ইসরায়েল প্রশাসন।

এদিকে, ইরানের বেশ কয়েকটি শহরের আকাশে শুক্রবার (১৯ এপ্রিল) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএর খবরে বলা হয়, ইরানের বেশ কয়েকটি প্রদেশের আকাশে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলের বিমান হামলার পাল্টা জবাব দিতে ইরান গত সপ্তাহে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আর নিজ ভূখণ্ডে ইরানের হামলার প্রতিশোধ নিতে আজকের এই হামলা চালালো ইসরায়েল।সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের ওই হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com