1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর চার কর্মকর্তা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শ্যারোলেট শহরে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলায় দুই বন্দুকধারী জড়িত ছিল। অন্তত একজন সন্দেহভাজন হামলাকারীকে একটি ব্যারিকেডেড বাড়ির সামনের উঠানে মৃত অবস্থায় পাওয়া গেছে। গোলাগুলি ও বন্দুক হামলার এই ঘটনা প্রায় তিন ঘণ্টা স্থায়ী ছিল।

হামলার শিকার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিসের নেতৃত্বাধীন টাস্ক ফোর্সের সদস্য। বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠনা করা হয়।

সন্দেহভাজন ব্যক্তির সাথে বাড়ির ভেতরে থাকা আরও দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। দুজন ব্যক্তির মধ্যে- একজন নারী, অপরজন ১৭ বছর বয়সী এক ছেলে।

পুলিশ এখনও এই ঘটনায় হতাহত কোনো কর্মকর্তার নাম বা জড়িত সন্দেহভাজনদের নাম প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শী টাইলার উইলসন সিবিএস নিউজকে বলেছেন, ঘটনার সময় তিনি বাড়িতে কাজ করছিলেন। এসময় সন্দেহভাজন ব্যক্তিকে তার বাড়ি থেকে বেরিয়ে আসার জন্য পুলিশকে চিৎকার করতে শোনেন।

শ্যারোলেট শহরের মেয়র ভি লাইলস এক বিবৃতিতে বলেছেন, ‘আজকে শ্যারোলেট-মেকলেনবার্গ পুলিশ অফিসার এবং ইউএস মার্শালদের ওপর গুলির ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি কথা বলেছেন, প্রেসিডেন্ট এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com