1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে কয়েক ডজন টর্নেডোর আঘাত, শিশুসহ নিহত ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে কয়েক ডজন টর্নেডোর আঘাতে চার মাস বয়সী এক শিশুসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। গত শুক্রবার শুরু হওয়া পৃথক ঝড়ের কারণে কয়েক হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

টর্নেডোতে মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে চারটিই ঘটেছে ওকলাহোমায়। সেখানে প্রায় এক ডজন কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আইওয়াতে আরেকটি টর্নেডোর আঘাতে মারা গেছেন পঞ্চম ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, প্রাথমিক তদন্তে নিশ্চিত করা হয়েছে, শনিবারের কিছু টর্নেডোর গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৬ মাইল (২১৮ কিলোমিটার)।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টেক্সাস থেকে মিজৌরি পর্যন্ত প্রবাহিত ঝড়ে কয়েক ঘণ্টার মধ্যে সাত ইঞ্চি (১৮ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।

টর্নেডোয় পূর্ব ওকলাহোমার সালফার শহরটি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওকলাহোমা রাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে, সেখানে প্রায় ১০০ জন আহত হয়েছে। সেখানকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উল্টো গেছে অনেক গাড়ি।

ওকলাহোমা রাজ্যের হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার চার্লস ম্যাককল জোর দিয়ে বলেছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত মেরামত করা হবে। গতকাল রোববার সালফারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জেগে উঠব, আমরা পরিষ্কার করব, আমরা পুনর্নির্মাণ করব এবং আমরা এগিয়ে যাব।’

ওকলাহোমা রাজ্যের গভর্নর কেভিন স্টিট শহরটি পরিদর্শন করে বলেছেন, তার দায়িত্ব গ্রহণের ছয় বছরে তিনি এ রকম দুর্যোগ দেখেননি। তিনি বলেন, ‘এই ধ্বংসযজ্ঞ আপনারা বিশ্বাস করতে পারবেন না। মনে হচ্ছে প্রতিটি ব্যবসাকেন্দ্র ধ্বংস হয়ে গেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com