1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ব্রাজিলে আগুনে নিহত অন্তত ১০

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে গৃহহীনদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি পরিত্যক্ত হোটেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।  দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের রাজধানী পোর্তো অ্যালেগ্রে শহরে শুক্রবার (২৬ এপ্রিল) এ আগুন লাগে। খবর আল জাজিরার।

রিও গ্র্যান্ডে দো সুল রাজ্যের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা গারো ফ্লোরেস্তা হোটেলে ছুটে যায়। সেখান থেকে ১০ জন নিহতের পাশাপাশি ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। আগুন লাগার কারণ অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরা।

সামাজিকমাধ্যম এক্স-এ করা এক পোস্টে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি ‘গভীর সমবেদনা’ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com