1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তিনের পক্ষে লেখা পোস্টে ‘লাইক’ দিয়ে চাকরি হারালেন মুম্বাইয়ের অধ্যক্ষ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের পারভীন শেখ নামে এক স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দেওয়া একটি পোস্টে ‘লাইক’ দেওয়ার জেরে তাকে বরখাস্ত করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পারভীন শেখ সোমাইয়া স্কুলের অধ্যক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হামাসপন্থী’, ‘ইসলামপন্থী’ ও ‘হিন্দুত্ববিরোধী’ লেখার প্রতি সমর্থন জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, সামাজিক মাধ্যমে পারভিন শেখের কর্মকাণ্ড ‘স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ’ নয়। সুতরাং ‘গভীর উদ্বেগ’ ও ‘সতর্ক বিবেচনার’ পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বরখাস্তের বিষয়ে জানতে চাইলে পারভিন শেখ এনডিটিভিকে বলেন, ‘এই সিদ্ধান্ত অন্যায়। ম্যানেজমেন্টের কাছ থেকে বরখাস্তের নোটিশ পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া থেকে আমার পদত্যাগের খবর জেনে আমি হতবাক হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com