1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী অনলাইনে হাজিরা দিতে গাছের ডালে শিক্ষক, ছবি ভাইরাল

করোনার ভয়ে বনবাস

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ মে, ২০২০

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব বজায় রাখতেই বন্ধ করে দেয়া হচ্ছে বিশ্বের একের পর এক দেশ। লকডাউনের ঘেরাটোপে ঢেকে ফেলা হচ্ছে একের পর এক শহর। নিষিদ্ধ ও নিরুৎসাহিত করা হচ্ছে মানুষের সামাজিক মেলামেশা।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্বব্যাপী মানুষের হাস্যকর কর্মকাণ্ডও চোখে পড়ছে অহরহ। কেউ নিজেকে বেলুনে আবদ্ধ করে রাস্তায় বের হচ্ছেন তো কেউ জিরাফের সাজে হাসপাতালে উপস্থিত হচ্ছেন। এমন অদ্ভুত কর্মকাণ্ডের তালিকায় সর্বশেষ সংযোজন রাশিয়ার এক দম্পতির নাম। এই দম্পতি সামাজিক দূরত্ব বজায় রাখতে ঘর ছেড়ে লোকালয় থেকে দূরে বনে গিয়ে আশ্রয় নেন।

তাদের বাড়ি রাশিয়ার সিভার্ডলোভাস্ক শহরে। সম্প্রতি ওই দম্পতি তাদের তিন সন্তানসহ এক বনে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানেই খোলা আকাশের নিচে বসবাস শুরু করে।

পরে তাদের এক নিকট আত্মীয় পুলিশকে ফোন করে এই ঘটনা জানায়। দেরি না করে পুলিশের কয়েকজন সদস্য তাদের খুঁজতে বনে গিয়ে হাজির হয়। তারা দেখেন তিন সন্তানসহ ওই দম্পতি গাছের নিচে বসে আছেন। এই গাছের নিচেই তারা আগের রাতে ঘুমিয়েছিলেন। তাদের সঙ্গে ছিল কিছু শুকনো খাবার ও কাপড়।

পুলিশ দেখে হবাক হন ওই দম্পতি। প্রাথমিক ধাক্কা সামলিয়ে তারা পুলিশকে তাদের বনবাসের কারণ জানান। কিন্তু পুলিশ তাদের কোনো জবাবেই সন্তুষ্ট না হয়ে সোজা থানায় নিয়ে হাজির হন। কারণ ওই বনে থাকাটা তাদের জন্য যেমন অনিরাপদ তেমনি শহর কর্তৃপক্ষের কাছেও বিব্রতকর বটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওই দম্পতি থানা হেফাজাতে রয়েছেন। তাদের সন্তানদের স্থানীয় শিশু নিবাস কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। এছাড়া সন্তানদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার জন্য তাদের শিশু নিরাপত্তা আইনে ৫০০ রুবল জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com