1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

রোহিঙ্গাদের আরো ৩০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের ৩০ দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জনসংখ্যা, শরণার্থী, অভিবাসন বিভাগ (পিআরএম) ও ইউএসএআইডির মাধ্যমে কক্সবাজার, ভাসানচর ও এ অঞ্চলের শরণার্থীদের এ সহায়তা দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৯ মে) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি অ্যাম্বাসাডর জেফরি প্রেসকট যুক্তরাষ্ট্র সরকারের খাদ্য নিরাপত্তা, কৃষি ও মানবিক সহায়তা কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরকালে নতুন এ সহায়তা তহবিলের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের ঘোষিত সহায়তা তহবিলের মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, পুষ্টি, বিশুদ্ধ পানি, আশ্রয়ের জন্য জীবন রক্ষাকারী সহায়তা ও মানবিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে স্বনির্ভরতা গড়ে তোলার উদ্যোগ।

অ্যাম্বাসাডর প্রেসকট বলেন, আমরা রোহিঙ্গা শরণার্থী ও এ সংকটে ক্ষতিগ্রস্ত আশ্রয়দানকারী বাংলাদেশিদের জন্য সমর্থন অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার এবং আমাদের সব অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মিয়ানমার, বাংলাদেশ ও এ অঞ্চলে রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তার একক বৃহত্তম দাতা যুক্তরাষ্ট্র। এ সংকটের জন্য যুক্তরাষ্ট্রের মোট অর্থায়ন আগস্ট ২০১৭ থেকে প্রায় ২.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

যার মধ্যে ১.৯ বিলিয়ন ডলার বাংলাদেশে শরণার্থী ও আশ্রয়দানকারী জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com