1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভিসানীতি নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শনিবার, ১১ মে, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : ২০২৩ সালে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া খর্ব করার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

গতকাল বৃহস্পতিবার (৯ মে) মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ওই ভিসানীতি নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা জানতে চাইলে জবাব প্রদান করেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাংলাদেশে ৭ জানুয়ারির জালিয়াতির নির্বাচনের পর সদ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এ নির্বাচনে প্রধান বিরোধীদল বিএনপি বয়কট করেছে। ভীতি প্রদর্শন, ভোট কারচুপি, হয়রানি, সাংবাদিকদের ওপর হামলা এবং সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল এ উপজেলা নির্বাচনে।

জবাবে মিলার বলেন, ‘ঘোষণা করার মতো নতুন কোনো তথ্য আমার হাতে নেই। আমরা যখন কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেই তখন সেই নীতির বিষয়টি অবশ্যই জনসম্মুখে জানিয়ে দেই। আর মাঝে মাঝে গোপন রাখা হয়।

ওই সাংবাদিক মিলারকে বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়েও প্রশ্ন করেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে নাগরিক হত্যা একটি উদ্বেগজনক ঘটনা।

এ বিষয়ে মিলার বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমরা অবগত। আমরা বুঝতে পেরেছি যে, ভারতীয় ও বাংলাদেশের সীমান্ত সুরক্ষা সংস্থাগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করছে এবং আমরা হত্যাকাণ্ড বন্ধে তাদেরকে তদন্তের কথা বলব।’ 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com