1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভুয়া বিয়ে করে ৬ বছরের সংসারে পুত্র সন্তান, ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ মে, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে ভুয়া কাজি দিয়ে বিয়ে পড়িয়ে ৬ বছর যাবত সংসার করেছে জহুরুল ইসলাম সুজন নামে এক যুবক। শুধু শারিরিক সম্পর্কই নয়, ওই সংসারে এক পুত্র সন্তানের জন্মও হয়েছে। অবশেষে গেল বছরের নভেম্বরে প্রতারিত তরুণী জানতে পারেন, তার বিয়ে বৈধ রেজিস্ট্রার দিয়ে সম্পন্ন করা হয়নি। বরং ভুয়া কাজি বানিয়ে সাক্ষীদের সামনে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কিল্লাপাড়া গ্রামের ওই যুবক।

এ ঘটনায় চলতি বছরের জানিুয়ারিতে প্রতারণার শিকার ওই তরুণীর দায়ের করা মামলায় গত ৪ এপ্রিল বৃহস্পতিবার রাজধানীর শাহআলী থানার ঈদগাহ মাঠ এলাকা থেকে র‌্যাব মিরপুর এর সহযোগিতায় গ্রেফতার করে র‌্যাব জামালপুর।

মামলা সূত্রে র‌্যাব জানায়, কিল্লাপাড়া গ্রামের কাইয়ুম আলীর ছেলে জহুরুল ইসলাম সুজন প্রায় ৬ বছর আগে মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের ফাঁদে ফেলে মর্জিনা খাতুন নামে এক তরুণীকে সাভারের নবীনগর এলাকায় ভুয়া কাজি দিয়ে বিয়ে করে। ৫ লাখ টাকা দেনমোহরের ওই ভুয়া বিয়ের পর অভিযুক্ত জহুরুল ইসলাম মর্জিনাকে নিয়ে তার নিজ বাড়িতে গত প্রায় ৬ বছর যাবত সংসার করছিল। ইতিমধ্যেই তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্মও হয়।

কিন্তু পারিবারিক কলহের একপর্যায়ে গেল বছরের নভেম্বরে ওই তরুণী জানতে পারেন, তার বিয়েটি ছিল ভুয়া। এরপর চলতি বছর আদালতের শরণাপন্ন হলে আদালতের নির্দেশে গেল ২৫ জানিুয়ারি নালিতাবাড়ী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

এদিকে অভিযুক্ত জহুরুল ইসলাম সুজন পলাতক থাকায় ধরাছোয়ার বাইরে রয়ে যায় সে। একপর্যায়ে র‌্যাব মিরপুরের সহযোগিতায় র‌্যাব জামালপুর অভিযুক্ত জহুরুল ইসলাম সুজনকে রাজধানীর শাহআলী থানার ঈদগাহ এলাকা থেকে গত ৪ এপ্রিল গ্রেফতার করে। পরে তাকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করা হলে থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com