1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

রাফায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের নির্দেশ

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ মে, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলকে অবিলম্বে দক্ষিণ গাজার রাফাহ শহরে বিতর্কিত অভিযান বন্ধের নির্দেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ইসরায়েল এভাবে হামাসের ওপর তার অভিযান চালিয়ে যেতে থাকলে- আন্তর্জাতিক চাপ আরো বৃদ্ধি পাবে বলে জানায় আদালত।

নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) শুক্রবার (২৪ মে) দক্ষিণ আফ্রিকার করা চলমান গণহত্যা মামলায় এ নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের এই রায় চূড়ান্ত এবং মানা বাধ্যতামূলক।

কিন্তু আদালতের কাছে এই রায় কার্যকর করার কোনো ব্যবস্থা নেই। অতীতেও এরকম রায় উপেক্ষা করা হয়েছে। গাজা যুদ্ধ বন্ধে্ ইসরায়েলকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীন চাপের সম্মুখীন করায় এ রায় এসেছে।

একই সঙ্গে আদালত রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক সহায়তা প্রবেশের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।এ ছাড়া তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও রয়েছে।

রয়টার্স জানিয়েছে, সামরিক অভিযান বন্ধের পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আইসিজে। আগামী এক মাসের মধ্যে এসব নির্দেশ পালনের অগ্রগতির প্রতিবেদন আইসিজেতে দাখিল করতে বলা হয়েছে ইসরায়েলকে।এর আগে, ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলা ও গাজায় পরবর্তী যুদ্ধের জন্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হামাস নেতাদের পাশাপাশি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) প্রসিকিউটর।

সূত্র : রয়টার্স, সিএনএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com