1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ৬৭০ জন নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ মে, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে ৬৭০ জনের বেশি লোক মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। রোববার জাতিসংঘের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থার কর্মকর্তা সেরহান আক্তোপ্রাক বলেছেন, ‘প্রায় ১৫০টি ঘর মাটিচাপা পড়েছে… ধারণা করা হচ্ছে ৬৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।’

তিনি বলেন, ‘ভূমি এখনও পিচ্ছিল হওয়ায় পরিস্থিতি ভয়ানক। পানি এখনও প্রবাহিত হচ্ছে এবং এটি সংশ্লিষ্ট সবার জন্য ঝুঁকি তৈরি করছে।’

শুক্রবার দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটির উত্তরে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধস হয়। একসময়ের জমজমাট পাহাড়ি গ্রামটি প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে বলে জানিয়েছে এএফপি।

আক্তোপ্রাক বলেন, ‘মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহ উদ্ধারের জন্য লাঠি, কোদাল এবং কৃষিকাজে ব্যবহৃত ফর্ক ব্যবহার করছে স্থানীয়রা।’

তিনি জানান, বিপর্যয়ের কারণে এক হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কৃষিক্ষেত ও পানি সরবরাহ প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com