1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

আম্বানিকে পেছনে ফেলে শীর্ষ ধনী আদানি

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সম্পদে ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেললেন স্বদেশি শিল্পপতি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। শনিবার স্থানীয় সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী- ভারতীয় এই শতকোটিপতির মোট সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন মার্কিন ডলার।

এনডিভির খবরে বলা হয়েছে, হিন্ডেনবার্গ ধাক্কা কাটিয়ে প্রায় দীর্ঘ ১৭ মাস পর আবারও ভারতের শীর্ষ ধনীর মুকুট উঠলো গৌতম আদানির মাথায়। ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে আদানিই এখন ভারত তথা এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি। অপরদিকে মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১০৯ বিলিয়ন ডলারে।

ব্লুমবার্গের তালিকায় ১১১ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১১তম স্থানে অবস্থান করছেন গৌতম আদানি, যা এশিয়া ও ভারতের মধ্যে প্রথম। অন্যদিকে মুকেশ আম্বানি এই তালিকায় ১২তম স্থানে রয়েছেন। তার সম্পত্তির পরিমাণ ১০৯ বিলিয়ন ডলার। তিনি বর্তমানে ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি।

২০২৩ সালের জানুয়ারি মাসে প্রকাশ পাওয়া হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে বিধ্বস্ত হয়েছিল আদানি সাম্রাজ্য। বিশ্ব ধনী তালিকার চতুর্থ স্থান থেকে সরাসরি ৩০ নম্বরে ছিটকে গিয়েছিলেন এই ধনকুবের। যদিও বড় ধাক্কা কাটিয়ে এক বছরের মধ্যেই ফের ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন গৌতম আদানি।

এদিকে আম্বানির রিলায়েন্সও গুজরাটে বড় বিনিয়োগ করতে চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে মোট প্রায় ছয় লাখ কোটি রুপি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র সই করেছে রিলায়েন্স গোষ্ঠী। ১০০ গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎকেন্দ্র এবং হাইড্রোজেন শক্তি উৎপাদন সংক্রান্ত ব্যবস্থা গড়তে চায় তারা। এ ছাড়া সৌরবিদ্যুৎ, ব্যাটারি স্টোরেজসহ চারটি কারখানা তৈরিতেও বিপুল অর্থ বিনিয়োগ করবে রিলায়েন্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com