1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে মালদ্বীপ

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর কারণে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে মুসলিমপ্রধান দেশটিতে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র রোববার (২ জুন) এক বিবৃতিতে বলেছেন, ‘প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।’ তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি ওই মুখপাত্র।

এছাড়াও প্রেসিডেন্ট মুইজ্জু ‘ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন।

মালদ্বীপের বিরোধী দল ও সরকারি দলের মিত্ররা গাজা যুদ্ধের প্রতিবাদের নিদর্শন হিসেবে ইসরায়েলিদের নিষিদ্ধ করার জন্য মুইজ্জুকে চাপ দিয়ে আসছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮২ হাজার।

ইসরায়েলি পাসপোর্টধারীদের ওপর মালদ্বীপের নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পরপরই ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি নাগরিকদের এরই মধ্যে দেশটি (মালদ্বীপ) ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ তারা যদি কোনো কারণে সমস্যায় পড়ে তবে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে।’

আল জাজিরার খবর বলা হয়েছে, ইসরায়েলি পাসপোর্টধারীদের বর্তমানে আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেনে প্রবেশের অনুমতি নেই। আর এবার ইসরায়েলি পাসপোর্টধারীরা মালদ্বীপেও প্রবেশ করতে পারবে না।

ইসরায়েলি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলোর তালিকা শেয়ার করে চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল একটি ‘এক্স’ পোস্টে বলেছিল, ‘আমরা ভালো আছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com