1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১২

  • আপডেট টাইম :: সোমবার, ৩ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলেপ্পো শহরের কাছে একটি কারখানায় ইসরায়েলি হামলায় অন্তত ১২ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে। খবর আল জাজিরার।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। শুধুমাত্র জানানো হয়েছে যে, মধ্যরাতের কিছু সময় পর… ইসরায়েলি শত্রুরা আলেপ্পোর দক্ষিণ-পূর্ব দিক থেকে কিছু অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর উত্তরে অবস্থিত হায়ান শহরে হামলায় বেশ কয়েকজন সিরীয় এবং বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। হামলার পর একটি কারখানায় শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইসরায়েল সিরিয়ায় এ পর্যন্ত কয়েকশ বার হামলা চালিয়েছে। যদিও তারা প্রতিবেশী দেশটির বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের কথা খুব কমই স্বীকার করেছে। বেশিরভাগ সময়ই তারা হামলা চালানোর কথা অস্বীকার করেছে।

ইসরায়েলের সামরিক কর্মকর্তারা বলছেন, হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত যোদ্ধারাই সিরিয়ায় হামলার মূল লক্ষ্য। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর থেকেই সিরিয়ায় ইসরায়েলের হামলা বেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com