1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি

মোদিই হচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৫ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদিই হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী এবং সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। বুধবার দিল্লিতে জোটের বৈঠক শেষে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। লোকসভার ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসনসহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩টি আসন। কিন্তু এবার বিজেপি এককভাবে জিতেছে ২৪০টি আসন। তাই সরকার গঠন করতে তাদের শরিকদলগুলির উপর নির্ভর করতে হচ্ছে। নির্বাচনে এনডিএ পেয়েছে ২৯২টি আসন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩৩টি আসন। মঙ্গলবার থেকেই জল্পনা-কল্পনা চলছিল, এনডিএর শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে দলে টানতে পারবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীদের জোট ‘ইন্ডিয়া।’ এতে হয়তো বিজেপিকে হটিয়ে সরকার গঠনের সুযোগ নিতে পারবে ‘ইন্ডিয়া’ জোট। তবে বুধবার এনডিএ জোটের বৈঠকে মোদির প্রতিই আনুগত্য প্রকাশ করেছেন নীতীশ ও নাইডু।

এনডিএ-র একটি সূত্র বুধবার জানিয়েছে, সরকার গঠনে নীতীশ এবং চন্দ্রবাবু দু’জনেই লিখিতভাবে সমর্থন দিয়েছেন বিজেপিকে। বৈঠকে মোদিকে এন়ডিএ-র সংসদীয় দলনেতা হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বুধবারই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ। সব কিছু ঠিক থাকলে আগামী শনিবারই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন মোদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com