1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : ২০২৪-২৫ অর্থবছরে বিড়ি ও সিগারেটসহ তামাকজাতীয় পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

অর্থমন্ত্রী ক্ষতিকর এই পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে এর ওপর সম্পূরক শুল্কের হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন।

একই সঙ্গে অর্থমন্ত্রী সিগারেট ও বিড়ির কাগজের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার সাড়ে ৭ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com