1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

যেসব কারণে বাংলাদেশসহ চার দেশের চিকিৎসক নেবে না ওমান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : ওমানের শ্রমবাজারের স্বাস্থ্য খাতে কাজ করার জন্য বিদেশি চিকিৎসক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার। তবে এই খাতে বাংলাদেশসহ চার দেশের ডিগ্রিধারী কোনো চিকিৎসক নেবে না ওমান।

গতকাল বুধবার ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই বছরের জন্য ওমানের সরকারি হাসপাতালগুলোতে বিদেশি চিকিৎসক নিয়োগ দেবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

চলতি মাসেই এই নিয়োগের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হবে। আবেদন করা চিকিৎসকদের চিকিৎসা খাতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এই আবেদনে বাংলাদেশ থেকে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসক আবেদন করতে পারবেন না। শুধু বাংলাদেশ নয়, চীন, রাশিয়া ও ইউক্রেন থেকে ডিগ্রি নেওয়া কোনো চিকিৎসকও আবেদন করতে পারবেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশে চিকিৎসা খাতে কাজ করতে গেলে একদিকে যেমন দক্ষতার প্রয়োজন হয়, অন্যদিকে ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতির প্রয়োজন হয়। বাংলাদেশের ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশনের স্বীকৃতি নেই।

এই স্বীকৃতি না থাকার কারণেই কি ওমান বাংলাদেশ থেকে চিকিৎসক নিচ্ছে না, জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটু মিঞা বলেন, ‘ওমান চার বছর আগে থেকেই জানিয়ে আসছে, তারা বাংলাদেশ থেকে ডিগ্রিধারী চিকিৎসক নেবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com