1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কাস্টিং কাউচ: মুখ খুললেন ঐশ্বরিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া সুস্মিতা। কয়েক বছর আগে রুপালি জগতে অভিষেক হয়েছে তার। তার অভিনীত ‘ব্যাড কপ’ ওয়েব সিরিজটি গত ২১ জুন ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছে। এটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ার খুব দীর্ঘ না হলেও কাস্টিং কাউচের শিকার হয়েছেন ঐশ্বরিয়া। ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিয়মিত অডিশন দিতেন ঐশ্বরিয়া। কু-প্রস্তাবের বিষয়গুলো নিয়ে ভয়ও পেতেন। এসব তথ্য উল্লেখ করে ঐশ্বরিয়া সুস্মিতা বলেন, “একটি ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা আমাকে বলেছিলেন, ‘তুমি দেখতে সুন্দর। কিন্তু তোমাকে মানুষের সঙ্গে দেখা করতে হবে।’ তখন আমার বয়স ২০ বছর, এসব বিষয় শুনে আমি ভয় পেতাম। কিন্তু আমি কখনো মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে আপস করতে চাইনি। আমি আমার যাত্রা শুরু করতে চেয়েছিলাম। আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং আমার মন যা বলেছে তাই অনুসরণ করেছি।”

‘দিল্লি যাওয়ার পর অসংখ্য মানুষ আমার কাছে জানতে চেয়েছেন, আপনি কি আপস করেছেন? আমি তাদের বলেছি, এখনো সেখানে এ ধরনের মানুষ আছে। কিন্তু আপনাকে তাদের অতিক্রম করতে হবে।’ বলেন ঐশ্বরিয়া সুস্মিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com