1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার নির্দেশ সেনাপ্রধানের

  • আপডেট টাইম :: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা সদর দপ্তরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেছেন।

এসময় তিনি সেনা কর্মকর্তাদের উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি তিনি যেকোনো পরিস্থিতিতে জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

শনিবার দুপুরে সেনা সদর দপ্তরে বিভিন্ন ক্যান্টমেন্টের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন সেনাপ্রধান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা, সত্যনিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

‘অফিসার্স অ্যাড্রেস’ সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সব সেনানিবাসের ফরমেশন কমান্ডারগণসহ সব পদবির সেনাকর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com