1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

বিজয়ের উল্লাসে যা বললেন তারা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
বিনোদন ডেস্ক : কোটা আন্দোলন থেকে রূপ নেওয়া অসহযোগ আন্দোলনে ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগে সাধারণ জনতার মাঝে শুরু হয় গণ-উল্লাস। সারা দেশে, বিশেষ করে রাজধানীতে বিজয় উল্লাস করতে দলে দলে নেমে আসে দেশের সব পেশার সাধারণ মানুষ। এই বিজয়ে দারুণ উচ্ছ্বসিত দেশের তারকারাও। কেউ কেউ নেমে এসেছেন মাঠে। কেউ বা সামাজিক মাধ্যমে দিচ্ছেন বিজয় বার্তা।

নির্মাতা রেদওয়ান রনি বলেন, লাল-সবুজের এই বাংলাদেশে এখন একটাই চাওয়া—গণতন্ত্র। সুশাসনের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, জবাবদিহিতার বাংলাদেশ নিশ্চিত করার জন্য আমি নিজেকে নিয়োজিত করলাম। স্বাধীন দেশে স্বাগত।’

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘থানা বাঁচান। লুট বন্ধ করুন। বিজয় উৎসব করুন।’

নগরবাউল জেমস বলেন, ‘জয় তারুণ্যের জয়।’

অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘সম্মান ও ভালোবাসা বাংলাদেশি ছাত্রদের প্রতি।’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘স্বাধীন দেশে স্বাগত! আলহামদুলিল্লাহ!’

গায়ক তাসরিফ খান বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে। আমরা এখন স্বাধীন।’

অভিনেত্রী সাদিয়া আয়মান বলেন, ‘ম্যাডাম, আপনি গেছেন ভালো কথা; কিন্তু যারা জাতীয় পুরস্কারের আশায় ছিল, তাদের কী হবে? তাদের পুরস্কারটা দিয়ে যাইতেন!’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেন, ‘বাংলাদেশি ছাত্রদের শক্তি…’

অভিনেত্রী সাবিলা নূর বলেন, ‘এই স্বাধীনতা তোমাদের, পুরোটাই তোমাদের।

ঢালিউড সুপারস্টার শাকিব খান বলেন, ‘জাতি, ধর্ম-বর্ণ-নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে- আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।’

গতকাল (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণভবন অভিমুখে যাত্রা ঘিরে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া ও রূপরেখা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়।

পদত্যাগের পর দুপুর আড়াইটার দিকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা শুরু করে। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। ভারত থেকে তিনি ইউরোপের কোনো দেশে বা লন্ডন যেতে পারেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন বলে খবর দিচ্ছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com