1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

শেখ হাসিনার বিপদ নিয়ে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতীয় জ্যোতিষী

  • আপডেট টাইম :: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : শেখ হাসিনার জীবনে এমন দুঃসময় আসবে, তা নিয়ে এক বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের প্রশান্ত কিনি নামে এক জ্যোতিষী। তার করা সেই ভবিষ্যদ্বাণীটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রশান্ত কিনি গত বছর বলেছিলেন, ২০২৪ সালের মে, জুন, জুলাই ও আগস্ট মাসে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। এসময় তার ওপর হত্যাচেষ্টা করা হতে পারে।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি হওয়া নজিরবিহীন গণআন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান। তারপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পুরোনো পোস্টটি নতুন করে শেয়ার করেন প্রশান্ত কিনি।

নতুন পোস্টটিতে প্রশান্ত লিখেছেন, শেখ হাসিনা যে ২০২৪ সালের আগস্টে সমস্যায় পড়বেন, তা আমি আগেই বলেছিলাম।

এদিকে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে তার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আরও কয়েকটা দিন সময় দিতে চায় ভারত সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) এই তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে তিনি বলেন, খুব সংক্ষিপ্ত নোটিশে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসার অনুরোধ করেছিলেন। আমরা একই সঙ্গে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ পেয়েছিলাম। শেষমেশ সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা দিল্লিতে পৌঁছান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com