1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

২৫ দিনে দেশে ৫৮৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : সারা দেশে সহিংসতায় গতকাল আরো চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আগের বিভিন্ন সহিংসতায় নিহত পাঁচজনের লাশ পড়ে আছে যশোর জেনারেল হাসপাতাল মর্গে। চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষ ও হামলার ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে।
এ ছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ির সামনের ডোবা থেকে মোহাম্মদ আবুল বাশার (৪৬) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার একটি মোবাইল ফোনের দাকানি ছিলেন। এ সময় লুট করা হয়েছে তাঁর সঙ্গে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানের মোবাইল ও টাকা।
এদিকে দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা রাহুল ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার। রাহুল দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ছিলেন। তিনি সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের বিদুরসাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com