1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

আইন মেনে রাজনীতি করতে হবে: সব দলকে সাবধান করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
ঢাকা: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, রাজনীতি করার জন্য আইন প্রণয়ন করা হচ্ছে। রাজনীতি করতে হলে সবাইকে নিবন্ধিত হতে হবে, আইন মেনে রাজনীতি করতে হবে। সব দলকে সাবধান করছি, কোনো অনিয়ম-দুর্নীতি, দখল, অপকর্ম, চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। এসব করলে সেনাবাহিনী প্রধানকে বলেছি পা ভেঙে দিতে এবং পিটুনি দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দিতে পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে, তাদের চাকরি করার আর ইচ্ছা নেই বলে ধরে নেওয়া হবে। জনগণ যেন পুলিশের গায়ে হাত না দেয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত-শিবিরের ব্যাপারে আলোচনা করে পরে সিদ্ধান্ত হবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী। তাদেরকে সুরক্ষার প্রধান দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর।‌ শেখ হাসিনার পদত্যাগের পর যেসব তাণ্ডব হয়েছে, তা কাম্য নয়। এসবের পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com