1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

রাজস্থানে বাইকে স্ত্রীকে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে গেলেন স্বামী!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : হাত-পা পিছমোড়া করে মোটরসাইকেলের সঙ্গে বেঁধে এক নারীকে রাস্তা দিয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক যুবক। বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করছেন ওই নারী। যত চিৎকার করছিলেন, গতি ততই বাড়ছিল। বেশ কয়েক পাক চালানোর পর থামেন যুবক। তারপর শুরু হয় মারধর। এমনকি নারীর শরীরের ওপর উঠে দাঁড়িয়েও পড়েন। এমনই একটি নৃশংস দৃশ্য প্রকাশ্যে এসেছে ভারতের রাজস্থানে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রেমকুমার মেঘওয়াল যে নারীকে বাইকের পেছনে বেঁধে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রী। স্ত্রী তার বোনের বাড়িতে যাওয়ার জন্য আবদার করেছিলেন। সেই আবদারের কথা শুনতেই মেজাজ হারান প্রেমকুমার। তার পরই স্ত্রীকে ‘শাস্তি’ দিতে হাত-পা পিছমোড়া করে মোটরসাইকেলের পেছনে বাঁধেন। তারপর রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যান।
এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তৎপর হয় পুলিশ। ভিডিওটি খতিয়ে দেখে এলাকা চিহ্নিত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে তারা। অভিযুক্তকে জেরা করে এই ঘটনার কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমকুমার বেকার ও মাদকাসক্ত। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নাগাউরের পুলিশ সুপার নারায়ণ তোগাস এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রেমকুমারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বোনের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল ওই নারীর। তার পরই এ কাণ্ড ঘটান প্রেমকুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com