1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

রাজধানী সরিয়ে নিল ইন্দোনেশিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারায় প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট জোকো ইউদোদো। সোমবারের (১২ আগস্ট) সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার প্রায় সব সদস্য। আর এর মধ্য দিয়ে যাত্রা করল দেশটির নতুন রাজধানী নুসানতারা।

অতিরিক্ত জনসংখ্যার চাপ ও বায়ুদূষণের কারণে কয়েক বছর ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় উঠে গিয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নাম। এই পরিস্থিতিতে জাকার্তার ওপর চাপ কমাতে বোর্নিও দ্বীপে নতুন রাজধানী স্থাপনের সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট জোকো উইদোদো; মন্ত্রিসভাও এ সিদ্ধান্তে সমর্থন জানায়।

মন্ত্রিসভার প্রথম বৈঠক শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণ দেন জোকো উইদোদো। সেই ভাষণে তিনি বলেন, ‘আজ আমরা দেশের ইতিহাসের একটি নতুন অধ্যায় খোলার সাক্ষী হতে চলেছি। আমাদের নতুন রাজধানী নুসানতারা হলো এমন একটি ক্যানভাস, যেখানে আমরা আমাদের জাতির ভবিষ্যতের খসড়া প্রস্তুত করতে পারি। একদম শূন্য অবস্থা থেকে একটি নতুন রাজধানী গঠনের ইতিহাস সব দেশের নেই।’

রাজধানী জাকার্তা থেকে প্রায় ২ হাজার কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নুসানতারার নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের মাঝামাঝি থেকে। বোর্নিও দ্বীপের যে অঞ্চলে এই রাজধানী নির্মাণ প্রকল্প শুরু হয়েছিল, সেটি ছিল পুরোপুরি অরণ্য। প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৩ হাজার ৪০০ কোটি ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com