1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বাধ্যতামূলক অবসরে মনিরুল ও হাবিবুর

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। দুইজনই পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে জারি করা আলাদা দুই প্রজ্ঞাপনে তাদের অবসর দেওয়ার কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮–এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেওয়া হলো।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছিল। আর হাবিবুর রহমানকে ডিএমপি কমিশনারের পদ থেকে বদলি করে সংযুক্ত করা হয় পুলিশ অধিদফতরে।
এর আগে বেশ কয়েকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান করা হয়েছে পুলিশ অধিদফতরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেনকে খাগড়াছড়িতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরো সাত কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের ১৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com