1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে : পররাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নই, যদি সেখান থেকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়) কোনো অনুরোধ আসে, তবে আমাদের তাঁর (বাংলাদেশে) প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে, তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি, ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।’

ভারত থেকে শেখ হাসিনার যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট বলেও উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি বিষয়টি সম্প্রতি ভারতীয় হাইকমিশনারকে জানানোর কথাও বলেন সাক্ষাৎকারে।

এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং জাপান ও রাশিয়ার রাষ্ট্রদূত। তাঁদের সঙ্গে সাক্ষাতের পর পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘এই সরকারের লক্ষ্য গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।’

তিনি আরো জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং (তথ্যানুসন্ধান) মিশন পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কির সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমি রাষ্ট্রদূতকে বলেছি, যেহেতু রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, আমাদের যে অবস্থান আমরা তো যুদ্ধ করতে যাব না কারো সঙ্গে, কাজেই আমাদের যেটা করতে হবে, সেটা হলো স্যাংশন রেজিমের (নিষেধাজ্ঞা ব্যবস্থা) ভেতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, সেটুকু করব। তবে আমাদের নিরাপদ পথে চলতে হবে, আমরা এটা করতে পারি।’

মুক্তিযুদ্ধে মস্কোর অবদানের কথা স্মরণ করে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘রাশিয়া আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। না হলে ইতিহাস অন্য রকম হতে পারত, তারা যদি আমাদের পক্ষে তিনটি ভেটো না দিত। কাজেই সেই কৃতজ্ঞতা আমাদের আছে।’

রাশিয়ার সহায়তায় নির্মীয়মাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলাপ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা হয়েছে। এটার কাজ চালু রাখার ব্যাপারে যে সহযোগিতা লাগে সেটা আমরা করব।’

এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, যে সরকারই ক্ষমতায় থাক বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চায় জাপান। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিষয়ে আমাদের অবস্থান আমরা এরই মধ্যে ফেসবুকে জানিয়েছি। জাপান আশা করে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। কিভাবে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে।

জাপানের রাষ্ট্রদূত আরো বলেন, ‘আমরা শুধু অবকাঠামো খাতেই নয়; শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ও পরিবেশ নিয়েও বাংলাদেশে কাজ করছি। আজকের বৈঠকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা সামনে আরো আলোচনা করব। আমরা বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে চাই।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com