1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

লেবাননে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ৬

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননের নাবাহিত শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছয়জন নিহত এবং তিনজন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (১৭ আগস্ট) ভোরে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলার পর এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই হামলায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। যদিও হিজবুল্লাহ’র পক্ষ থেকে রকেট হামলার বিষয়টি অস্বীকার করা হয়।

তবে এর প্রতিশোধ নিতে বৈরুতের শহরতলীকে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল।

এছাড়া ইরানের রাজধানী তেহেরানে এক গুপ্ত হামলায় হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়। তার নিহতের ঘটনায় ইরান ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এ ঘটনার পর থেকেই ইরান ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আসছে এবং কমান্ডার নিহতের ঘটনায় হিজবুল্লাহর পক্ষ থেকেই হামলার হুমকি দেয়া হয়েছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ। ইসরায়েলকে রক্ষায় সব রকমের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com