1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

এক হাজার টাকার নোট বাতিলের তথ্য গুজব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
অর্থ ও বাণিজ্য ডেস্ক : হাজার টাকার নোট বা‌তিলের কোনো সিদ্ধান্ত নেই বলে জা‌নিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ‘এক হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব।’

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে ‌তি‌নি এ কথা বলেন। তি‌নি বলেন, ১০০০ টাকার নোট বা‌তিলের গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু নোট বা‌তিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই।

বঙ্গবন্ধুর ছ‌বি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা ‌নোট শিগ‌গিরই আসবে কি না, এ বিষয়ে গভর্নর বলেন, যখন টাঁকশালে নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট ছাপানো হবে, সই যাবে।

এদিকে আজ দুপুরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয়। এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না।

তিনি আরো বলেন, ‘এটা (এক হাজার টাকার নোট) যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই।’

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জন শুরু হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে টাকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়ার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com