1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

গণশুনানি ছাড়া বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়বে না

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না সরকার। এ বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ফলে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে গণশুনানি আয়োজনের বাধ্যবাধকতা ফিরছে।

এর আগে গত রবিবার জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছিলেন, জ্বালানির দাম সমন্বয় করতে এনার্জি রেগুলেটরি কমিশনে পাঠানো হয়েছে। সে সময় তিনি জানান, পরিস্থিতি জটিল না হলে দাম বাড়ানো হবে না।

২০২৩ সালের জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াতে গণশুনানি কার্যক্রম স্থগিত করে এনার্জি রেগুলেটরি কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com